1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

জবাবদিহিতা ছাড়া নিরাপত্তা টেকসই নয়: স্পিকার হাফিজ উদ্দিন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

বিশ্ব রাজনীতির পরিবর্তিত বাস্তবতায় জবাবদিহিতাহীন নিরাপত্তা কাঠামো দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।

তিনি বলেছেন, প্রযুক্তিনির্ভর নতুন বিশ্বে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে এখনই বিনিয়োগ বাড়ানো জরুরি। এতে যেমন জাতির প্রতি দায়িত্বশীলতার প্রতিফলন ঘটবে, তেমনি জনগণের আস্থা আরও শক্তিশালী হবে।

বুধবার (২০ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) সেন্টার ফর ফিউচার স্টাডিজ আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মেলনের প্রতিপাদ্য ছিল— ‘নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় জাতীয় নিরাপত্তা’।

স্পিকার বলেন, একটি দেশের নিরাপত্তা শুধু সামরিক বা অভ্যন্তরীণ শক্তির ওপর নির্ভরশীল নয়। জ্ঞান, কৌশলগত প্রজ্ঞা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে স্থিতিশীল অবস্থানও জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করে।

অনুষ্ঠানে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গবেষণাভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তা হিসেবে অংশ নেন নেপালের ড. প্রমোদ জয়সওয়াল, শ্রীলঙ্কার সুভাশিনি আবেয়াসিংহে, পাকিস্তানের ড. সালমা মালিক এবং সুইডেনের ড. গ্রেগ সিমন্স।

সম্মেলনের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে স্পিকার বলেন, এ ধরনের একাডেমিক আলোচনা ভবিষ্যৎ নিরাপত্তা নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

দেশীয় ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে এ সম্মেলন নীতিনির্ধারক মহলে নতুন আলোচনার ক্ষেত্র তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি