1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ

ফরিদপুর কারাগারে মাদক মামলার হাজতির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

ফরিদপুর জেলা কারাগারে বন্দি থাকা মাদক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে মারা যান শাহ্ আলম (৪৮) নামের ওই হাজতি।

রোববার (১৭ মে) গভীর রাতে, দেড়টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিহত শাহ্ আলম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কালীবাড়ি রোড এলাকার বাসিন্দা। তিনি জালাল মোল্লার ছেলে। গত ১ এপ্রিল মাদক মামলায় আদালতের নির্দেশে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছিল।

কারাগার সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই পেটব্যথাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। প্রথমে তাকে কারাগারের হাসপাতাল ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

ফরিদপুরের জেল সুপার শওকত হোসেন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহ্ আলম দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় আক্রান্ত ছিলেন। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

এ ঘটনায় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি