1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

মুন্সীগঞ্জে দাফন সম্পন্ন হলো কারিনা কায়সারের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে মুন্সীগঞ্জের গজারিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল্লাহপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।

কারিনা কায়সার ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ ও লোপা কায়সারের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, ঢাকায় আনুষ্ঠানিকতা সম্পন্ন, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন এবং একাধিক জানাজা শেষে রোববার রাতেই তার মরদেহ গজারিয়ায় নেওয়া হয়। পরে নানি ডা. জোহরা খানম পারুলের বাগানবাড়িতে শেষ জানাজার আয়োজন করা হয়।

কারিনার ছোট ভাই সাদাত হামিদ বলেন, ঢাকায় বিভিন্ন কর্মসূচিতে অনেক মানুষ অংশ নিয়েছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী দাফনের আনুষ্ঠানিকতা সীমিত পরিসরে সম্পন্ন করা হয়েছে।

লিভারজনিত জটিলতায় আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কারিনা কায়সারকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (১৫ মে) তার মৃত্যু হয়। পরদিন রোববার বিকেলে তার মরদেহ দেশে আনা হয়।

তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি