1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধীদলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিঙ্গাপুরের হাইকমিশনার মুন্সীগঞ্জে দাফন সম্পন্ন হলো কারিনা কায়সারের মাদারীপুরে শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার ডিএমপির নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী আদালতে হাজির না হওয়ায় আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই চালু, একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ৩৭ হাজার যাত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক, গণমাধ্যম ইস্যুতে মতবিনিময় ফিটনেস সংকট ও অদক্ষ চালকের কারণেই বাড়ছে সড়ক দুর্ঘটনা: সেতুমন্ত্রী বিয়ের দাওয়াত দিতে ভারতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি

মাদারীপুরে শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

মাদারীপুর শহরের একটি বাসা থেকে আট মাস বয়সী শিশুসহ একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১৭ মে) গভীর রাতে শহরের আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাস বয়সী সন্তান।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় প্রায় তিন বছর ধরে ভাড়া থাকেন ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ।

পুলিশের তথ্য অনুযায়ী, রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস তার স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে ওই বাসায় আসেন। রাতে খাবার শেষে তারা একটি কক্ষে অবস্থান করছিলেন।

পরে গভীর রাতে মিষ্টি বাড়ৈ পুলিশকে ফোন দিলে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি বলেন, ঘটনার সময় পাশের কক্ষে একাই ছিলেন মিষ্টি বাড়ৈ। প্রাথমিকভাবে তাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পরে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে র‍্যাব-৮, সিপিসি-৩ (মাদারীপুর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। বিভিন্ন আলামত সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি