1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

বাংলাদেশ সফরে ঢাকায় পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি। দুই দিনের এই সফরে তিনি বাংলাদেশের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

রোববার (১৭ মে) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে কাতারের শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তা ও নীতিনির্ধারকদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ ছাড়া বাংলাদেশ ও কাতারের মধ্যে শ্রম, জনশক্তি রপ্তানি, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং কাতারে বসবাসরত বাংলাদেশি কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দোহার বাংলাদেশ দূতাবাস এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে। দূতাবাসের আশা, এই সফরের মাধ্যমে দুই দেশের বিদ্যমান সম্পর্ক ও অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।

বিশেষ করে কাতারের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ-সুবিধা ও কর্মসংস্থান বাড়ানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি