1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

বিয়ের দাওয়াত দিতে ভারতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

ভারতে আত্মীয়ের বাড়িতে বিয়ের নিমন্ত্রণপত্র পৌঁছে দিতে গিয়ে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে আটক হন দিনাজপুরের এক বাংলাদেশি নাগরিক। পরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

শনিবার (১৬ মে) বিকেলে সীমান্ত এলাকায় দুই বাহিনীর মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে আটক ব্যক্তিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তি আতাউস সামাদ আতু (৪৪)। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খলিলপুর সরদারপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত সাদিকুল ইসলামের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে হিলি সীমান্তের হাড়ি পুকুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন আতাউস সামাদ। সেখানে বসবাসরত তার বোনের বাড়িতে বিয়ের দাওয়াত কার্ড পৌঁছে দিতে গিয়েছিলেন তিনি।

পরে আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করে বিএসএফ। বিষয়টি জানার পর বিজিবিকে অবহিত করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

শনিবার বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে।

পরে বিজিবি সদস্যরা তাকে হিলি থানায় নিয়ে যায়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আতাউস সামাদকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি