1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’

মোটরসাইকেলের ওপর নতুন কর আরোপ না করার আহ্বান বিরোধীদলীয় নেতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

মোটরসাইকেল মালিক ও চালকদের ওপর নতুন কর আরোপের পরিকল্পনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, মোটরসাইকেল ব্যবহারকারীদের বড় একটি অংশ সাধারণ মানুষ, যারা মূলত জীবিকা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে এই যানবাহনের ওপর নির্ভরশীল। তাদের অধিকাংশই বিত্তশালী নন।

তিনি উল্লেখ করেন, রাজস্ব আদায়ের স্বার্থে করের আওতা বাড়ানোর প্রয়োজনীয়তা থাকতে পারে। তবে অর্থনৈতিক চাপে থাকা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত কর চাপানো যৌক্তিক হবে না।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, জীবনসংগ্রামে টিকে থাকার জন্য যারা মোটরসাইকেল ব্যবহার করছেন, তাদের ওপর নতুন কর আরোপ করলে তা জনস্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত হিসেবে দেখা হবে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মোটরসাইকেলের ওপর কর আরোপের সম্ভাব্য পরিকল্পনার খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে।

ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করে বলেন, সরকার বিষয়টি পুনর্বিবেচনা করবে এবং সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি