1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

শেরপুরে হামের উপসর্গে ৯ মাসের শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

শেরপুর জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সাফুয়াত নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় হামের মতো উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে।

শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। সে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের মাদারপুর গ্রামের দিনমজুর মোজাম্মেল হোসেনের ছেলে।

হাসপাতাল সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর অবস্থায় সাফুয়াতকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন ধরে তার জ্বর, শরীরে ফুসকুড়ি ও শ্বাসকষ্ট ছিল। ভর্তি হওয়ার পর চিকিৎসকরা শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেন।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে সেখানে নেওয়া সম্ভব হয়নি। পরে সকাল সাড়ে ১১টার দিকে শিশুটির মৃত্যু হয়।

সাফুয়াতের বাবা মোজাম্মেল হোসেন বলেন, দুই দিন ধরে তার জ্বর ছিল এবং শরীরে ফুসকুড়ি দেখা দেয়। অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

শিশুটির দাদি মাফুজা বেগম জানান, কয়েকদিন ধরেই সে অসুস্থ ছিল। পরিবারের সদস্যরা এসে পৌঁছালে বিকেল বা রাতে দাফন সম্পন্ন করা হবে।

শেরপুর জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্টার ডা. আরাফুরন্নাহার বলেন, শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। উন্নত চিকিৎসার জন্য রেফার করা হলেও আর্থিক কারণে পরিবারটি তাকে ময়মনসিংহে নিতে পারেনি।

এদিকে হাসপাতালে হামের উপসর্গে আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দুপুর পর্যন্ত ৬০ জন রোগী ভর্তি ছিলেন।

জেলায় হামের উপসর্গ নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি