1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

আগামী বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দ থাকবে: প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রমে আগামী বাজেটে বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে।

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার লাকসামের মুদাফফরগঞ্জ বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন শুরু হয়েছে। ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আগামী জুনে ঘোষিতব্য জাতীয় বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে। এই এলাকার মানুষও পর্যায়ক্রমে এ সুবিধার আওতায় আসবেন।

তারেক রহমান জানান, আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় ৫০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

জনগণের সমর্থনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের মানুষ আস্থা ও বিশ্বাস থেকে বিএনপিকে নির্বাচনে বিজয়ী করেছে। সেই বিশ্বাসের মূল্যায়ন করতে সরকার প্রতিশ্রুত উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাবে।

পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বিএনপির সাংগঠনিক শক্তি আরও বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, দেশের উন্নয়ন ও প্রত্যাশিত বাংলাদেশ গঠনে সরকার ধারাবাহিকভাবে কাজ করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি