1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বাড়ছে হামের উপসর্গে আক্রান্ত শিশু, হাসপাতালে ভর্তি ৪৬ ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক কাপাসিয়ায় ৫ খুনের পর পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দেন ফোরকান, মিলছে না খোঁজ গৌরীপুরে ২ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা আরও একটিতে ২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন কোরবানির জন্য প্রায় এক কোটি পশু প্রস্তুত, সংকটের আশঙ্কা নেই: প্রাণিসম্পদমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে শিক্ষকশূন্য শ্রেণিকক্ষ পেলেন এমপি ওমানে একই গাড়িতে মিলল চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের মরদেহ চোখে লাগা গুলি মাথায় আটকে, ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে রেশমী

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৪ মে) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ইইউর পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করার উদ্যোগ, চলমান সংস্কার কার্যক্রম এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয় গুরুত্ব পায়।

এ ছাড়া সামনে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও উভয়পক্ষ গুরুত্বারোপ করে।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বিদ্যমান সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং সহকারী একান্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি