1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৬ জুন।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আর এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই। এ দুই পাবলিক পরীক্ষার রুটিন প্রস্তুতের কাজও ইতোমধ্যে শুরু হয়েছে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিসেম্বরে এসএসসি পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানানো হয়েছিল। তবে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন মহলের আপত্তির পর সময়সূচি পুনর্বিবেচনা করা হয়। পরে পরীক্ষার তারিখ পিছিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন সময়সূচির মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

পরীক্ষার বিস্তারিত রুটিন ও নির্দেশনা শিগগির প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি