1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

কোরবানির জন্য প্রায় এক কোটি পশু প্রস্তুত, সংকটের আশঙ্কা নেই: প্রাণিসম্পদমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তার ভাষ্য, দেশীয় খামারিদের প্রস্তুত করা পশু দিয়েই এবার কোরবানির চাহিদা পূরণ সম্ভব হবে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় এক কোটি গরু, ছাগল ও ভেড়া কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। চাহিদার তুলনায় পশুর সংখ্যা বেশি হওয়ায় বিদেশ থেকে পশু আমদানির প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কোনো পশু দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।

কৃষি ও প্রাণিসম্পদ খাত নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, কৃষকবান্ধব নীতিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। কৃষকের আর্থিক উন্নয়ন নিশ্চিত হলে দেশের সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হবে।

এ সময় তিনি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচির কথাও উল্লেখ করেন।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, গবাদিপশু পালন যেন কম খরচে করা যায় এবং উন্নত জাতের ঘাস উৎপাদন বাড়ানো সম্ভব হয়, সে লক্ষ্যেই গবেষণা কার্যক্রম জোরদার করা হচ্ছে। গবেষণার অগ্রগতি দেখতে তিনি বিএলআরআই পরিদর্শনে গেছেন বলেও জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ড. শাকিলা ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও মো. দেলোয়ার হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি