1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কোরবানির জন্য প্রায় এক কোটি পশু প্রস্তুত, সংকটের আশঙ্কা নেই: প্রাণিসম্পদমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে শিক্ষকশূন্য শ্রেণিকক্ষ পেলেন এমপি ওমানে একই গাড়িতে মিলল চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের মরদেহ চোখে লাগা গুলি মাথায় আটকে, ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে রেশমী ২০২৭ সালের এসএসসি ৩১ ডিসেম্বর শুরু হতে পারে কর্মস্থলে যাওয়ার পথে সড়কে ঝরল ভূমি কর্মকর্তার প্রাণ দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুক্তাগাছায় ৩৫ লাখ টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ২, উদ্ধার ২১ লাখ গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা

সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে শিক্ষকশূন্য শ্রেণিকক্ষ পেলেন এমপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে কোনো শিক্ষককে উপস্থিত পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। বৃহস্পতিবার (১৪ মে) সকালে বিদ্যালয়গুলো ঘুরে তিনি শিক্ষা ব্যবস্থার এমন চিত্রে অসন্তোষ প্রকাশ করেন।

সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান সংসদ সদস্য। তবে তিনটি প্রতিষ্ঠানেই শিক্ষক অনুপস্থিত দেখতে পান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পথে কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ করে ঢুঁ মারেন এমপি কামরুজ্জামান কামরুল। এ সময় বিদ্যালয়গুলোতে শিক্ষকদের উপস্থিত না পেয়ে তিনি বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থা উন্নত করতে হলে শিক্ষকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও সময়ানুবর্তিতা না থাকলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, শিক্ষকদের এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি