1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কোরবানির জন্য প্রায় এক কোটি পশু প্রস্তুত, সংকটের আশঙ্কা নেই: প্রাণিসম্পদমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে শিক্ষকশূন্য শ্রেণিকক্ষ পেলেন এমপি ওমানে একই গাড়িতে মিলল চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের মরদেহ চোখে লাগা গুলি মাথায় আটকে, ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে রেশমী ২০২৭ সালের এসএসসি ৩১ ডিসেম্বর শুরু হতে পারে কর্মস্থলে যাওয়ার পথে সড়কে ঝরল ভূমি কর্মকর্তার প্রাণ দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুক্তাগাছায় ৩৫ লাখ টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ২, উদ্ধার ২১ লাখ গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা

দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

নেত্রকোনার জারিয়া ঝাঞ্জাইল রেলস্টেশন থেকে দুর্গাপুর উপজেলা পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের পরিকল্পনা নিয়ে সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।

বিশেষ অতিথি হিসেবে অংশ নেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

মতবিনিময় সভার আগে অতিথিরা জারিয়া ঝাঞ্জাইল রেলস্টেশন এলাকা পরিদর্শন করেন। সম্ভাব্য রেললাইন সম্প্রসারণ, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং যোগাযোগব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে তারা সরেজমিনে খোঁজখবর নেন।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা দুর্গাপুর পর্যন্ত রেললাইন স্থাপিত হলে যোগাযোগব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি