1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

চেল্লাখালী বিপদসীমার ১৬০ সেমি ওপরে
উজানের ঢল ও টানা বৃষ্টিতে শেরপুরে নদ-নদীর পানি বাড়ছে

নাইমুর রহমান তালুকদার, শেরপুর
  • আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

গতকাল রাত থেকে টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শেরপুরের ভোগাই, চেল্লাখালী, মহারশি ও সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বুধবার (১৩ মে) বিকাল ৩টায় চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ১৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখন পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জানা গেছে, টানা বৃষ্টিপাতের পাশাপাশি ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলে ভারী বর্ষণের ফলে পাহাড় থেকে নেমে আসা ঢলে শেরপুরের নদ-নদীর পানির স্তর বৃদ্ধি পাচ্ছে।

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সুদীপ্ত কুমার ধর বলেন, চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাকি সব নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছি।

১৩ মে বিকাল ৩টার তথ্য অনুযায়ী ভোগাই নদীর পানি নকুগাঁও পয়েন্টে বিপদসীমার ৩৫৩ সেন্টিমিটার নিচে,ভোগাই নদীর পানি নালিতাবাড়ী পয়েন্টে বিপদসীমার ৪১৫ সেন্টিমিটার নিচে,পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার ৮২৮ সেন্টিমিটার নিচে রয়েছে।

এদিকে মহারশি ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা বলছেন, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি আরও বৃদ্ধি পেতে পারে। তবে এখন পর্যন্ত শেরপুরে কোথাও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি