1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

দাড়ি-টুপি নিয়েও একসময় সন্দেহ করা হতো: তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

দেশে একসময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের দৃষ্টিতে দেখা হতো বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার দাবি, পরিকল্পিতভাবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে সমাজে বিভাজন তৈরির অপচেষ্টা হয়েছিল।

বুধবার (১৩ মে) রাজধানীর উত্তরায় আয়োজিত মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে দেশে তুলনামূলক শান্ত রাজনৈতিক ও সামাজিক পরিবেশ বিরাজ করছে। আগের সময়ের চেয়ে এখন মানুষ ধর্মীয় চর্চা ও সামাজিক কর্মকাণ্ডে বেশি সম্পৃক্ত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

জহির উদ্দিন স্বপনের ভাষ্য, অতীতে নানা ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় আবহে অস্থিরতা তৈরি করার চেষ্টা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি সেই অবস্থা থেকে ভিন্ন বলে তিনি দাবি করেন।

অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি জানান, আগের সরকারের রেখে যাওয়া প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের চাপ বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে।

তার মতে, ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা কাটিয়ে স্থিতিশীল পর্যায়ে পৌঁছাতে অন্তত দুই বছর সময় প্রয়োজন হবে।

এ সময় তিনি রাজনৈতিক বিভাজন থেকে বের হয়ে জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি, অন্যথায় সংকট মোকাবিলা কঠিন হয়ে পড়বে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি