1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশি শ্রমিক মসজিদে টিকটক ভিডিও ধারণ, জামালপুরে নবম শ্রেণির ছাত্রী বহিষ্কার ঢাকায় ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপি প্রত্যাহার ত্রিশালে মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল সংখ্যালঘু নির্যাতনে কঠোর অবস্থান ধর্মমন্ত্রীর, ‘প্রয়োজনে মন্ত্রিত্বও ছাড়ব’ ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ, চালু হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ‘ই-লোন’ সেবা এ টি এম আজহারুল ইসলামের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ নারীর ক্ষমতায়ন ও কন্যাশিশুর নিরাপত্তায় গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

মসজিদে টিকটক ভিডিও ধারণ, জামালপুরে নবম শ্রেণির ছাত্রী বহিষ্কার

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

জামালপুরের দেওয়ানগঞ্জে স্কুল ইউনিফর্ম পরে মসজিদে টিকটক ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের ঘটনায় এক স্কুলছাত্রীকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১১ মে) বিকেলে দেওয়ানগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কৃত শিক্ষার্থী সিনথিয়া আক্তার শান্তা নবম শ্রেণির ছাত্রী। তিনি বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের কলকিহারা গ্রামের সাজু মিয়ার মেয়ে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে সিনথিয়া আক্তার শান্তা স্কুল ড্রেস পরে দেওয়ানগঞ্জ মডেল মসজিদের ছাদে গিয়ে টিকটকের জন্য ভিডিও ধারণ করেন। ভিডিওতে তাকে মডেলিং করতেও দেখা যায়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

স্থানীয়ভাবে ঘটনাটি আলোচনায় আসার পর বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়। তাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি অন্য শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও ছিল।

এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমান স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

শিক্ষার্থীর বাবা সাজু মিয়া বলেন, তার মেয়ে বয়সে ছোট এবং না বুঝেই ভুল করেছে। একটি ভুলের কারণে স্কুল থেকে বহিষ্কার করা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীদের আদর্শ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে গড়ে তোলার দায়িত্ব থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে অন্য শিক্ষার্থীরা যেন এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হয়, সেটিও বিবেচনায় রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি