1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপি প্রত্যাহার ত্রিশালে মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল সংখ্যালঘু নির্যাতনে কঠোর অবস্থান ধর্মমন্ত্রীর, ‘প্রয়োজনে মন্ত্রিত্বও ছাড়ব’ ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ, চালু হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ‘ই-লোন’ সেবা এ টি এম আজহারুল ইসলামের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ নারীর ক্ষমতায়ন ও কন্যাশিশুর নিরাপত্তায় গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান পুলিশ প্রশাসনের কোনো পদ স্থায়ী নয়: ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রধানমন্ত্রী ঢাবির সহকারী প্রক্টরের পদ ছাড়লেন শিক্ষক মোনামি

ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপি প্রত্যাহার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

ফেনী ও পঞ্চগড় জেলার দায়িত্ব পাওয়া আলোচিত দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। পৃথক আদেশে তাদেরকে দ্রুত সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—ফেনীর পুলিশ সুপার হিসেবে পদায়ন পাওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান এবং পঞ্চগড় জেলার এসপি মো. মিজানুর রহমান।

সোমবার (১১ মে) পুলিশ সদর দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, গত শনিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আদেশ অনুযায়ী, ফেনীর এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মাহবুব আলম খানকে ১০ মে’র মধ্যে পুলিশ সদর দপ্তরে যোগ দিতে বলা হয়েছে। একইভাবে পঞ্চগড়ের এসপি মিজানুর রহমানকে দায়িত্ব হস্তান্তর করে একই সময়ের মধ্যে সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ৫ মে দেশের ১২ জেলায় পুলিশ সুপার পদে বড় ধরনের রদবদল আনা হয়। ওই তালিকায় ফেনীর এসপি হিসেবে মোহাম্মদ মাহবুব আলম খানের নাম ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।

তার বিরুদ্ধে অতীত কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়। পরে দুটি হত্যা মামলার আসামি থাকা সত্ত্বেও তাকে এসপি হিসেবে নিয়োগ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

রিটে তার নিয়োগ বাতিল, সাময়িক বরখাস্ত এবং পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্ত চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু জনস্বার্থে আবেদনটি করেন।

আইনি প্রক্রিয়া ও জনমতের চাপের মধ্যেই শেষ পর্যন্ত তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত এলো বলে সংশ্লিষ্টদের ধারণা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি