1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১১ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
এ টি এম আজহারুল ইসলামের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ নারীর ক্ষমতায়ন ও কন্যাশিশুর নিরাপত্তায় গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান পুলিশ প্রশাসনের কোনো পদ স্থায়ী নয়: ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রধানমন্ত্রী ঢাবির সহকারী প্রক্টরের পদ ছাড়লেন শিক্ষক মোনামি হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, পূর্ণাঙ্গ রায় প্রকাশ করলেন হাইকোর্ট ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২৮ মাদারীপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান পাভেল খান আটক, সঙ্গে ব্যবসায়ীও গ্রেপ্তার বগুড়ায় রেলগেট এলাকায় ট্রাকের চাপায় প্রাণ গেল এনজিও কর্মকর্তার বিদেশি নাগরিকদের হয়রানি, নাটোরে টিকটকার গ্রেপ্তার

এ টি এম আজহারুল ইসলামের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। সোমবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন তার জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড এবং পরবর্তীতে আপিল বিভাগে বহাল থাকা সেই রায় বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে অন্য কোনো মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আইনজীবীরা জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ আবেদনের পর আপিলে খালাস পাওয়ার ঘটনা এটিই প্রথম।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। পরে ২০১৫ সালের ২৮ জানুয়ারি তিনি ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন।

দীর্ঘ শুনানি শেষে ২০১৯ সালের ৩০ অক্টোবর আপিল বিভাগ ট্রাইব্যুনালের রায় বহাল রাখে। এরপর ২০২০ সালের ১৫ মার্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে একই বছরের ১৯ জুলাই পুনর্বিবেচনার আবেদন করেন তিনি।

পরে গত বছরের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনানির অনুমতি দিয়ে লিভ মঞ্জুর করেন এবং আপিলের সংক্ষিপ্তসার জমা দেওয়ার নির্দেশ দেন। পরবর্তী শুনানি শেষে আদালত তাকে খালাস দেন।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১২ সালের ২২ আগস্ট রাজধানীর মগবাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি