1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২৮

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান পরিস্থিতিতে হাসপাতালটিতে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে।

সোমবার (১১ মে) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

মারা যাওয়া শিশুর নাম সুমাইয়া আক্তার (৭)। সে মুক্তাগাছা উপজেলার উজ্জল মিয়ার মেয়ে। গত ৮ মে তাকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার ভোর ৫টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ শিশু হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে।

গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ হাজার ২৪৪ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ১২৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৮৯ শিশু। গত একদিনে হাসপাতাল ছাড়ে আরও ৩৫ জন।

মৃত শিশুর বাবা উজ্জল মিয়া অভিযোগ করে বলেন, আইসিইউ সুবিধার অভাবেই তার মেয়েকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি জানান, কয়েকদিন ধরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল এবং চিকিৎসকরা জরুরি আইসিইউ সেবার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন।

তিনি বলেন, প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় সাধারণ মানুষ অসহায় হয়ে পড়ছে। ভবিষ্যতে যেন আর কোনো পরিবারকে এমন পরিস্থিতির মুখোমুখি না হতে হয়, সে জন্য হাসপাতালের আইসিইউ সক্ষমতা বাড়ানোর দাবি জানান তিনি।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, শিশুটি হামের উপসর্গের পাশাপাশি অন্য রোগেও আক্রান্ত ছিল। তবে আইসিইউ সুবিধা থাকলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতে পারত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি