1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

মাদারীপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান পাভেল খান আটক, সঙ্গে ব্যবসায়ীও গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে আটক হয়েছেন ব্যবসায়ী মোহাম্মদ আসাদুজ্জামান লিটন।

শনিবার (৯ মে) গভীর রাতে সদর উপজেলার ঘটকচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রোববার আদালতের মাধ্যমে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

পুলিশ জানায়, গত ২৫ ডিসেম্বর দায়ের হওয়া একটি সন্ত্রাসবিরোধী মামলার প্রধান আসামি ছিলেন পাভেল খান। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি গোপন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে, তিনি ঘটকচর এলাকায় ব্যবসায়ী আসাদুজ্জামান লিটনের বাড়িতে অবস্থান করছেন।

এরপর বিশেষ অভিযান পরিচালনা করে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। পরে সেখান থেকে পাভেল খান ও লিটনকে আটক করা হয়।

আসাদুজ্জামান লিটন ‘বোটানিক অ্যারোমা’ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও কর্ণধার হিসেবে পরিচিত। মামলার আসামিকে আশ্রয় দেওয়ার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আবুল কালাম আজাদ বলেন, মামলার স্বার্থে বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি