1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

স্থানীয় সরকার নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন উপজেলা ও পৌরসভায় প্রাথমিকভাবে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১০ মে) বিকেলে রাজধানীতে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি জানান, ঘোষিত তালিকায় উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে এনসিপি সমর্থিত প্রার্থীরা রয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশ থেকে এক হাজারের বেশি আবেদন জমা পড়ে বলেও জানান তিনি।

সারজিস আলম বলেন, যাচাই-বাছাই শেষে আপাতত ১০০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। আগামী ২০ মে দ্বিতীয় ধাপে আরও ১০০ প্রার্থীর নাম প্রকাশের পরিকল্পনা রয়েছে। ঈদের আগেই পরবর্তী তালিকা প্রকাশ করা হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এনসিপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল থেকে আগ্রহীরা আবেদন করতে পারবেন। তবে প্রার্থীদের গ্রহণযোগ্যতা, জনসম্পৃক্ততা এবং অতীত কর্মকাণ্ড যাচাই করা হবে।

তিনি বলেন, যাদের বিরুদ্ধে জনগণের ওপর নিপীড়ন, দুর্নীতি বা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার অভিযোগ নেই, এমন ব্যক্তিদেরই গুরুত্ব দেওয়া হবে। অন্য দল থেকে যোগ দিতে আগ্রহীদের ক্ষেত্রেও একই ধরনের যাচাই-বাছাই করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি