1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
এমপিদের প্রতিশ্রুতি বাস্তবায়ন তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭ সদস্যের সেল চট্টগ্রামের লোহাগাড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষ, প্রাণ গেল নারীর কফিনবন্দি বৃষ্টিকে নিয়ে গ্রামের পথে স্বজনরা, মায়ের আহাজারিতে ভারী বিমানবন্দর প্রতিবন্ধী শিক্ষার্থীর উদ্ভাবিত স্মার্ট কার ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী কাপাসিয়ায় স্ত্রী-সন্তানসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা কসবা সীমান্তে বিএসএফের গুলিতে কলেজশিক্ষার্থীসহ নিহত ২ বাংলাদেশি ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি, ২৩-২৪ মে খোলা থাকবে অফিস ঈদের আগে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা ৭ জুন শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন

চট্টগ্রামের লোহাগাড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষ, প্রাণ গেল নারীর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়ায় একই পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত হন রেহেনা বেগম (৬০)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার পাচুরিয়া এলাকার বাসিন্দা। তার স্বামী বদিউল আলম।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তবে আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চট্টগ্রাম জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করা হয়। দুই বাসের সরাসরি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি