বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন উপজেলাগুলো হলো—
বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’ উপজেলা
কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’ উপজেলা
ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ উপজেলা
লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা
বর্তমানে দেশে ১২টি সিটি কর্পোরেশন রয়েছে। বগুড়া সিটি কর্পোরেশন যুক্ত হলে এ সংখ্যা দাঁড়াবে ১৩টিতে।
অন্যদিকে বর্তমানে দেশে উপজেলার সংখ্যা ৪৯৫টি। নতুন পাঁচটি উপজেলা গঠিত হলে মোট উপজেলার সংখ্যা হবে ৫০০।