1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
৭ জুন শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন বগুড়ায় হচ্ছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর জামালপুরে কম তেল দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা শাপলা চত্বর হত্যাকাণ্ড: মৃত্যুর তথ্য গোপনে ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর ভূমিকার অভিযোগ মাইলস্টোন ট্রাজেডি: ড. ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদের সাক্ষাৎ জুন থেকে পর্যায়ক্রমে ব্যারাকে ফিরছে সেনাবাহিনী এনআইডিতে ‘অ্যাডভোকেট’ পদবি চাইলেন হুইপ দুলু, নাকচ ইসির ১০ হাজার অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ

থাকবে সাড়ে ১০ হাজার ফুট রানওয়ে
বগুড়ায় হচ্ছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ এবং সাড়ে ১০ হাজার ফুট দীর্ঘ রানওয়ে তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (৭ মে) সকালে বগুড়া বিমানবন্দর সরেজমিন পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।

এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পাশাপাশি ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজ অবতরণ করতে পারে। একই সঙ্গে সেখানে কার্গো ফ্যাসিলিটি স্থাপন করা হবে, যা উত্তরাঞ্চলের কৃষিপণ্য, শিল্পপণ্য ও রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বগুড়া পরিদর্শনে এসেছি। উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে।

তিনি আরও বলেন, “বগুড়াবাসী সত্যিই ভাগ্যবান। মন্ত্রণালয়ের এই বৃহৎ পরিকল্পনার যাত্রা বগুড়া দিয়েই শুরু হচ্ছে।”

সরকার উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়া বিমানবন্দর সম্প্রসারণের মাধ্যমে পাইলট ট্রেনিং একাডেমি ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যেই এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি