1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

শিশু ও কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা এবং এসব প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) লিগ্যাল ভয়েস ফাউন্ডেশন-এর পক্ষে ব্যারিস্টার সানাউল্লাহ নূরী ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এসব প্ল্যাটফর্মে আসক্তি, সহিংসতা, ভুল তথ্যের বিস্তার এবং পর্নোগ্রাফির সহজলভ্যতা তাদের মানসিক ও নৈতিক বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলছে।

এতে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে শিশু-কিশোররা পড়াশোনা ও খেলাধুলায় অমনোযোগী হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে তারা অনলাইন গেম ও ডিজিটাল কনটেন্টে আসক্ত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

নোটিশে দাবি করা হয়, দেশের অধিকাংশ অভিভাবকের ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় সন্তানদের অনলাইন কার্যক্রম নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা জরুরি হয়ে উঠেছে।

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি