1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

বাংলাদেশ সীমান্তে বিএসএফের ড্রোন উদ্ধার, বিজিবির হেফাজতে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর একটি ড্রোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্তের ৮৪১/৮ নম্বর সাব-পিলার এলাকা থেকে ড্রোনটি উদ্ধার করা হয়।

সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের সদস্যরা ড্রোনটি দিয়ে ভিডিও ধারণ করছিলেন। এ সময় যান্ত্রিক ত্রুটির কারণে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশ সীমান্তের প্রায় ১৫ থেকে ২০ গজ ভেতরে একটি ভুট্টাক্ষেতে পড়ে যায়।

ক্ষেতে কাজ করা এক কৃষক প্রথমে ড্রোনটি দেখতে পান। পরে বিএসএফ সদস্যরা সীমান্তে জড়ো হলে এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

বুড়িমারী বিজিবি কোম্পানি সদর ক্যাম্পের এক কর্মকর্তা জানান, স্থানীয়দের সহায়তায় ড্রোনটি উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত তাদের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।

এ বিষয়ে বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে যোগাযোগ করেছেন। তাদের জানানো হয়েছে যে ড্রোনটি বর্তমানে বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী করণীয় বিষয়ে ঊর্ধ্বতন পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি