1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’

এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের এক অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি এবং তৃণমূল পর্যায়ের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। এই কাঠামোকে শক্তিশালী করতে নিয়মিত নির্বাচন অপরিহার্য।

তিনি জানান, ডিসিরা স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন, যা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকদের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, “জনগণই দেশের মালিক। তাই সরকারের কর্মসূচি বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করে কাজ করতে হবে।”

বিগত বছরগুলোতে স্থানীয় সরকার ব্যবস্থায় ক্ষতি ও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে তদন্ত করা হবে। ভবিষ্যতে যেন অনিয়ম না ঘটে, সে বিষয়েও কঠোর নজরদারি থাকবে।

এছাড়া সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে মাঠ প্রশাসনের ভূমিকা আরও জোরদার করার কথাও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি