1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর গ্রামে প্রকৃত অর্থে লোডশেডিং নেই: বিদ্যুৎমন্ত্রী কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, কিশোর অপরাধ প্রতিরোধে উদ্যোগ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী বিজেপির জয় ‘অনৈতিক’ দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের সীমান্তে অনুপ্রবেশের শঙ্কা, সর্বোচ্চ সতর্কতায় বিজিবি শাপলা চত্বর ঘটনা: নিরপেক্ষ তদন্ত কমিশন চাইলেন জামায়াত আমির আইনি জট কাটিয়ে সংরক্ষিত নারী আসনে জয়ী নুসরাত, গেজেট প্রকাশ কুড়িগ্রামে মৌমাছির ঝাঁকে আহত ৩ জামায়াতকর্মী হাম ও উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু

গ্রামে প্রকৃত অর্থে লোডশেডিং নেই: বিদ্যুৎমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

গ্রামাঞ্চলে প্রকৃত অর্থে কোনো লোডশেডিং নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, পল্লী বিদ্যুতের দীর্ঘ লাইনে কোথাও ত্রুটি দেখা দিলে তা শনাক্ত ও মেরামতে সময় লাগে, যার ফলে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ব্যাখ্যা করেন, গ্রামে যে বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা দেখা যায়, তা আসলে লোডশেডিং নয়; বরং লাইনের যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক সমস্যা। ত্রুটি সমাধান হলেই সরবরাহ স্বাভাবিক হয়ে যায়।

তিনি আরও বলেন, সম্প্রতি যে বিদ্যুৎ সংকট দেখা গিয়েছিল, তা তেলের ঘাটতির কারণে নয়, বরং যান্ত্রিক ত্রুটির ফল। তেলের অভাবে লোডশেডিং হচ্ছে—এমন ধারণা সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

তেল সংক্রান্ত কৃত্রিম সংকট মোকাবিলায় জেলা প্রশাসকদের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও তাদের অবহিত করা হয়েছে।

এদিকে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিয়ে আগামী পাঁচ বছরে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে আগামী তিন মাসের মধ্যে দেশের জেলা প্রশাসক কার্যালয়গুলোতে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি