1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

আদালতের নির্দেশে বৈধতা পেয়ে সংসদের ৫০তম সদস্য হিসেবে ঘোষণা
আইনি জট কাটিয়ে সংরক্ষিত নারী আসনে জয়ী নুসরাত, গেজেট প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

সব ধরনের আইনি জটিলতা শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জয়ী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন নুসরাত তাবাসসুম। নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (৫ মে) তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে।

রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মনোনয়ন গ্রহণের পর আগেই তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। এর ধারাবাহিকতায় এখন আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়েছে।

এই আসনটি ঘিরে আগে থেকেই আইনি জটিলতা তৈরি হয়। সরকারি চাকরি থেকে পদত্যাগের নির্ধারিত সময়সীমা পূরণ না হওয়ায় অন্য প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করে ইসি। পরে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়ন জমা দেওয়ায় নুসরাতের আবেদন প্রথমে গ্রহণ করা হয়নি।

এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতে গেলে উচ্চ আদালত তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। সেই নির্দেশনার ভিত্তিতেই ইসি তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করে।

এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরা শারমিন গেজেট প্রকাশ স্থগিতের আবেদন জানালেও তাৎক্ষণিক কোনো স্থগিতাদেশ না থাকায় কমিশন সিদ্ধান্ত কার্যকর করে।

এর মাধ্যমে সংরক্ষিত নারী আসনের ৫০টি আসনের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত হলো। এর আগে বাকি ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি