1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রাথমিক সহায়তা সাড়ে ৭ হাজার টাকা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছে সরকার। প্রাথমিকভাবে প্রতিজনকে সাড়ে ৭ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থ ব্যবহার করা হবে।

তিনি উল্লেখ করেন, কৃষকদের প্রকৃত ক্ষতির পুরোটা হয়তো পূরণ করা সম্ভব নয়, তবে অন্তত প্রাথমিক সংকট কাটাতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রয়োজন অনুযায়ী সহায়তার পরিমাণ ধাপে ধাপে বাড়ানো হবে বলেও জানান তিনি।

হাওরাঞ্চলের কৃষকদের জন্য তিন মাসব্যাপী সহায়তা কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করছেন এবং তাদের বিভিন্ন ক্যাটাগরিতে বিভাজন করা হবে।

এ সময় কৃষিমন্ত্রী আরও জানান, দেশে আলুর দাম কমে যাওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। আলুর বহুমুখী ব্যবহার বাড়ানো এবং রপ্তানিযোগ্য জাত চাষে জোর দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ফ্রেঞ্চ ফ্রাই ও চিপস উৎপাদন উপযোগী আলুর চাষ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, কোরবানির পশুর সরবরাহ নিয়ে কোনো সংকট নেই। সীমান্ত হাট নিয়ন্ত্রণ এবং বিদেশ থেকে গরু প্রবেশ বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি