1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রে নির্মম হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে মরদেহবাহী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।

ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহ পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার টাম্পা বে এলাকার একটি ইসলামি সোসাইটিতে তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে প্রবাসী বাংলাদেশি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এ ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। একই সময়ে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)। পরে তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে বিষয়টি তদন্তের আওতায় আসে।

এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়। আদালতের নথি অনুযায়ী, লিমনের দেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।

এদিকে, লিমনের নিখোঁজ হওয়ার কয়েক দিন পর ফ্লোরিডার একটি ম্যানগ্রোভ এলাকায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মানবদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। পরে নিশ্চিত করা হয়, সেগুলো নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের অংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি