1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

শাপলা চত্বরে প্রাণহানি: ঢাকায় ৩২ জন নিহতের তথ্য, তদন্ত শেষ পর্যায়ে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

এক যুগ আগে রাজধানীর শাপলা চত্বর এলাকায় সংঘটিত সহিংস ঘটনায় ঢাকাতেই ৩২ জনের প্রাণহানির তথ্য উঠে এসেছে তদন্তে। এ ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (৩ মে) এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, নিহতদের একটি তালিকা ইতোমধ্যে প্রস্তুত হয়েছে এবং তাদের সবাই ওই স্থানে প্রাণ হারিয়েছেন। পাশাপাশি নারায়ণগঞ্জ ও চট্টগ্রামেও হত্যার প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও জানান, তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তি, আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্য এবং অর্থ জোগানদাতাদেরও আসামির তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। মামলার প্রায় ৯০ শতাংশ তদন্ত সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হলে তা যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হবে। ইতোমধ্যে এ মামলায় ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

গত ৫ এপ্রিল আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তদন্ত শেষ করতে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৭ জুন প্রতিবেদন জমা দেওয়ার সময় নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি