1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

জামালপুরে মৎস্যজীবী দলের নেতাকে প্রশ্ন করলো শ্রমিক দলের নেতা
তুই চুরি করবি আমারে বলে করবি না

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

জামালপুরে দুই রাজনৈতিক নেতার কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অডিওতে অশালীন ভাষায় বাক্যবিনিময়ের অভিযোগ উঠেছে, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

ভাইরাল হওয়া রেকর্ডিংয়ে জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম এবং জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবাহানের মধ্যে উত্তপ্ত কথোপকথন শোনা যায়। শুক্রবার (১ মে) রাতে জিয়া সাইবার ফোর্সের দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাবেক সদস্য সচিব এখতিআর হোসেন সাগরের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অডিওটি প্রকাশ করা হয়।

প্রায় এক মিনিটের ওই অডিওতে দেখা যায়, ফোনালাপের একপর্যায়ে শেখ আব্দুস সোবাহান ক্ষোভ প্রকাশ করে আব্দুল হালিমকে উদ্দেশ করে চুরির অভিযোগ তোলেন এবং একাধিক অশালীন শব্দ ব্যবহার করেন। অপরদিকে, আব্দুল হালিম বিষয়টি অস্বীকার করে শান্ত থাকার আহ্বান জানান।

এ ঘটনার প্রেক্ষিতে শেখ আব্দুস সোবাহান দাবি করেন, জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বালুঘাটের টেন্ডার প্রক্রিয়ায় তারা কয়েকজন একসঙ্গে অংশ নেন। তার অভিযোগ, হালিম পূর্বানুমতি ছাড়াই বিড সরিয়ে নেন, যা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং গত মাসের ১৯ তারিখে ফোনে উত্তেজিত বাক্যবিনিময় ঘটে।

তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল হালিম বলেন, তিনি কোনো বিডে অংশ নেননি এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তার দাবি, অডিওটি শুনলেই বিষয়টি পরিষ্কার হবে।

অডিওটি প্রকাশের পর থেকে স্থানীয় রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি