1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ত্রিশালে অবৈধ পেট্রোল মজুদে অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে অবৈধ জ্বালানি মজুদের ঘটনায় মোবাইল কোর্ট অভিযানে এক ভাড়াটিয়াকে গ্রেপ্তার করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২ মে ২০২৬) রাতে ত্রিশাল পৌরসভার দরিরামপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালায় উপজেলা প্রশাসন। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উমর ফারুক (৫১)-এর ভাড়া বাসায় রাখা পেট্রোল থেকে অগ্নিকাণ্ডের সূত্র পাওয়া যায়।

তল্লাশির সময় বাসার সিঁড়িঘর থেকে কন্টেইনারে সংরক্ষিত প্রায় ৭০ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিষয়টি স্বীকার করেন।

এ ঘটনায় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানের সময় সরকারি নির্দেশনা অমান্য করে খোলা পাত্রে জ্বালানি বিক্রির দায়ে ইভা ফিলিং স্টেশনের এক ম্যানেজারকেও দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে সার্বিক সহায়তা দেয় ত্রিশাল থানা পুলিশ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি