1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা জাপান সফরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ মে, ২০২৬

আইনি জটিলতা কাটিয়ে সংরক্ষিত নারী আসনের দৌড়ে ফিরে এলেন নুসরাত তাবাসসুম। নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে।

শনিবার (২ মে) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চিফ রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফিং আয়োজন করা হবে। এর মধ্য দিয়ে সংরক্ষিত নারী আসনের প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটল।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের ওই নির্দেশনার পর নির্বাচন কমিশন পুনরায় যাচাই-বাছাইয়ের সময়সূচি নির্ধারণ করে।

পুনর্বিবেচনার পর মনোনয়ন বৈধ ঘোষণায় নির্বাচনী প্রক্রিয়ায় নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি