1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের বেসামরিক বিমান খাতে বড় বিনিয়োগের নতুন দিগন্ত খুলে গেল। একসঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করে ইতিহাস গড়ল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৯টায় রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান Boeing-এর সঙ্গে এই চুক্তি সম্পন্ন হয়। বিমানের পক্ষে এমডি ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, মোট ১৪টি উড়োজাহাজ সংগ্রহ করবে Biman Bangladesh Airlines। এর মধ্যে রয়েছে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স।

প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকার এই বিনিয়োগকে দেশের বিমান খাতের অন্যতম বৃহৎ ক্রয়চুক্তি হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন ৭৮৭-১০ উড়োজাহাজ মধ্যপ্রাচ্যগামী রুটে এবং ৭৮৭-৯ দীর্ঘ দূরত্বের ইউরোপ ও উত্তর আমেরিকার ফ্লাইটে ব্যবহার করা হবে। পাশাপাশি ৭৩৭-৮ যুক্ত হলে স্বল্প দূরত্বের রুটে সেবা আরও আধুনিক ও শক্তিশালী হবে।

বোয়িংয়ের পক্ষ থেকে বলা হয়, নতুন এই উড়োজাহাজগুলো আগের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি জ্বালানি সাশ্রয়ী এবং যাত্রীসেবায় উন্নত সুবিধা নিশ্চিত করবে।

চুক্তির পেছনে বাণিজ্য ভারসাম্য রক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে জানা গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কেনার যে প্রাথমিক সমঝোতা হয়েছিল, এটি তারই পরবর্তী ধাপ।

সূত্র জানায়, প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবর নাগাদ সরবরাহ হতে পারে। এরপর ২০৩৫ সালের মধ্যে পর্যায়ক্রমে পুরো বহর হাতে পাবে বিমান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিমানের চেয়ারম্যান রুমি এ. হোসেন এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনসহ সংশ্লিষ্টরা।

প্রতিমন্ত্রী বলেন, এই উদ্যোগ শুধু একটি ক্রয়চুক্তি নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও দৃঢ় করেছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে বৈশ্বিক সংযোগে বড় ধরনের অগ্রগতি আসবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি