1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

দেশজুড়ে রাত নামতেই শক্তিশালী কালবৈশাখী ঝড়ের শঙ্কা দেখা দিয়েছে। ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতির দমকা হাওয়ার সঙ্গে তীব্র বজ্রপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এ সতর্কতা তুলে ধরেন।

তার তথ্য অনুযায়ী, রাত ১১টার পর থেকেই পরিস্থিতি খারাপ হতে পারে। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাত ২টা থেকে সকাল ৬টার মধ্যে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

তিনি জানান, সম্ভাব্য এই ঝড় পদ্মা, মেঘনা ও যমুনা নদী অববাহিকা অতিক্রম করতে পারে। এতে নদীপথে চলাচলকারী লঞ্চ, ছোট জাহাজ ও কার্গো নৌযানগুলো মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।

বজ্রপাতের কারণে অগ্নিকাণ্ড বা নৌযান দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সতর্ক করেন তিনি।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্দেশ করে তিনি বলেন, রাত ১১টা থেকে সকাল ৮টা পর্যন্ত প্রধান নদীপথে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হলে ঝুঁকি কমানো সম্ভব হতে পারে। বিশেষ করে ঢাকা-দক্ষিণাঞ্চল রুটে জরুরি সতর্কতা নেওয়ার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি