1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলায় প্রধান অভিযুক্ত সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. সেলিম শাহী।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম ওরফে রনি (৩৩) নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মী নারায়ণপুর গ্রামের খলিল মিয়ার ছেলে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকেলে লক্ষ্মীনারায়ণপুর এলাকার জাহান মঞ্জিল থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে গলা, হাত ও পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া যায়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

ঘটনার দিন রাতেই সন্দেহভাজন হিসেবে রনিকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ছোরা ও অন্যান্য আলামত জব্দ করা হয়।

পরিবারের ভাষ্য অনুযায়ী, অদিতা আগে রনির কাছে পড়লেও পরে অন্যত্র কোচিং শুরু করলে এতে ক্ষুব্ধ হন তিনি। ঘটনার দিন বাসায় অদিতার মা অনুপস্থিত থাকায় ওই সুযোগে রনি ঘরে প্রবেশ করে। সেখানে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হলে ঘটনাটি আড়াল করতে তাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং ঘটনাস্থলকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় আসামির শরীরে আঁচড়ের চিহ্ন এবং পোশাকে রক্তের দাগ পাওয়া যায়। তদন্ত শেষে মামলায় বাদীপক্ষের ৪১ জন এবং আসামিপক্ষের ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

দীর্ঘ শুনানি শেষে আদালত এই মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি