1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

বাংলাদেশে বর্তমানে জঙ্গি তৎপরতার কোনো উপস্থিতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অতীতে ‘জঙ্গিবাদ’ শব্দটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হতো, যা এখন আর প্রযোজ্য নয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বে বিভিন্ন দেশে উগ্রবাদী ও মৌলবাদী গোষ্ঠীর তৎপরতা থাকলেও বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতায় এ ধরনের কর্মকাণ্ড বর্তমানে দেখা যাচ্ছে না।

সম্প্রতি নিরাপত্তা সংক্রান্ত একটি চিঠির বিষয়ে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে জাতীয় দিবসসহ গুরুত্বপূর্ণ সময়ে সবসময় সতর্কতা জোরদার করা হয়।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) সবসময়ই বিশেষ নজরদারির আওতায় থাকে। নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া অনুযায়ী বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এসব স্থানে সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে এবং এই ব্যবস্থা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি