1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত

ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে চলমান সময়ে হাসপাতালটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ শিশুকে ভর্তি করা হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৪ শিশু।

চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯২৫ শিশু ভর্তি হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ৮৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

সর্বশেষ মারা যাওয়া তিন শিশুর মধ্যে গৌরীপুর উপজেলার ৭ মাস বয়সী এক ছেলে শিশু ২৭ এপ্রিল বিকেল ৫টা ২০ মিনিটে, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪ মাস বয়সী এক মেয়ে শিশু সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এবং নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ৫ মাস বয়সী এক ছেলে শিশু রাত ১০টা ৩০ মিনিটে মারা যায়।

চিকিৎসকদের মতে, এসব শিশুর মৃত্যুর পেছনে হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া, হার্ট ফেইলিউর এবং ব্রঙ্কোপনিউমোনিয়ার মতো জটিলতা ভূমিকা রেখেছে।

হাসপাতালের হাম চিকিৎসা দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা জানান, বর্তমানে আক্রান্তের হার উদ্বেগজনকভাবে বাড়ছে এবং অধিকাংশ শিশু জটিল অবস্থায় হাসপাতালে আসছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, নতুন ভবনের অষ্টম তলায় আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি