1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

মেয়েদের উচ্চশিক্ষা আরও সহজলভ্য করতে স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষাব্যবস্থা বিনামূল্যে করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, অতীতে ধাপে ধাপে মেয়েদের শিক্ষাকে বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছিল। খালেদা জিয়া-র নেতৃত্বে প্রথমে মাধ্যমিক পর্যন্ত, পরে ইন্টারমিডিয়েট পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য শিক্ষা ফ্রি করা হয়। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার স্নাতক পর্যায় পর্যন্ত এ সুবিধা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে শুধু ফ্রি শিক্ষা নয়, মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে। এতে করে মেয়েরা আরও উৎসাহ নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবে।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ইমাম, খতিব ও ধর্মীয় নেতাদের জীবনমান উন্নয়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।

কৃষি খাত প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সরকার গঠনের পরপরই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে, যার সুবিধা প্রায় ১২ লাখ কৃষক পাবেন। পাশাপাশি কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমও শুরু হয়েছে।

বেকারত্ব কমাতে বন্ধ কল-কারখানা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। একই সঙ্গে বিদেশে জনশক্তি রপ্তানি বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে, যাতে দ্রুত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

এছাড়া আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এতে সেচব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ ও গ্রামীণ অর্থনীতিতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ক্রীড়া উন্নয়নে নতুন উদ্যোগের কথাও জানিয়ে তিনি বলেন, দেশজুড়ে পেশাদার খেলোয়াড় তৈরির কার্যক্রম শুরু হবে এবং প্রায় ৫০০ খেলোয়াড়কে সম্মাননা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি