1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে বিমানবন্দরগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

সূত্র জানায়, বিশেষ করে রাজধানীর প্রধান বিমানবন্দরের প্রবেশপথ, টার্মিনাল এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে অ্যারাইভাল ও ডিপারচার উভয় ক্ষেত্রেই তল্লাশি জোরদার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে সতর্কবার্তা পাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উচ্চমাত্রার সতর্কতা জারি করে। বিমানবন্দরে কর্মরত সব আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যদের সম্ভাব্য নাশকতা পরিকল্পনার আশঙ্কা রয়েছে। এতে জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র ও গুরুত্বপূর্ণ এলাকা লক্ষ্যবস্তু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া বোমা হামলার পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিভিন্ন বাহিনীর অস্ত্রাগার লক্ষ্য করে হামলার পরিকল্পনার ইঙ্গিতও পেয়েছে গোয়েন্দারা।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, যেকোনো ধরনের ঝুঁকি মোকাবিলায় নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজনদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি