1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির

আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

দেশে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি দ্রুত উন্নতির দিকে যাচ্ছে এবং আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২৭ এপ্রিল) সিপিডি আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে সরকার আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মাধ্যমে বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা আনার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কারণে আমদানি ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার বেড়েছে। একই সঙ্গে বিদ্যুৎ খাতে বর্তমানে প্রায় ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে, যা পরিশোধ একটি বড় চ্যালেঞ্জ।

এদিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, আগামী জাতীয় বাজেটে ব্যাটারি উৎপাদন ও আমদানির ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি