1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রান্নার জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ হিসেবে ‘এলপিজি কার্ড’ চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরের উলশীতে খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে সোমবার এ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের গ্রাম ও শহর—সব জায়গার নারী ও সাধারণ পরিবারের সদস্যরা রান্নাবান্নার জ্বালানি নিয়ে ভোগান্তিতে থাকেন। এই কষ্ট লাঘব করতেই এলপিজি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে পরিবারভিত্তিক ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। একই ধারাবাহিকতায় এলপিজি গ্যাস সহজলভ্য করতে আরেকটি কার্ড ব্যবস্থা চালু করা হবে, যা বিশেষভাবে মা-বোনদের জন্য সহায়ক হবে।

সরকারপ্রধান আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী খাল খননের কাজ শুরু করা হয়েছে এবং সেটি বাস্তবায়নের পথে রয়েছে। পাশাপাশি নারীসহ সাধারণ মানুষকে সহায়তা দিতে ফ্যামিলি কার্ড কর্মসূচিও এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি গ্রামে সব মায়ের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি