1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি ধান ও ৪৯ টাকা দরে সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও ৪৮ টাকা দরে আতপ চাল এবং ৩৬ টাকা দরে কেনা হবে গম।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়।

সভাশেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী জানান, আগামী ৩ মে থেকে বোরো ধান ও গম কেনা শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এছাড়া চাল ১৫ মে থেকে শুরু হয়ে কেনা হবে ৩১ আগস্ট পর্যন্ত। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

কত টাকা ধরে কেনা হবে এ বিষয়ে তিনি বলেন, ৩৬ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান কেনা হবে। আর ৪৯ টাকা কেজি দরে কেনা হবে ১২ লাখ টন সিদ্ধ চাল।

এছাড়া সরকার ৪৮ টাকা কেজি দরে ১ লাখ টন আতপ চাল ও ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সরকারি পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে গম কেনার আলোচনাও চলছে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী সম্ভব না হলে বাকিটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে।

দেশে বর্তমানে চালের চাহিদা ৪ কোটি ২৪ লাখ টন উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ জানান, এ বছর মৌসুম ভালো, দুর্যোগেরও আশঙ্কা নেই। সে হিসেবে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। জাতীয়ভাবে নিরাপত্তা মজুত রাখতে হয়, সেটি রাখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি