1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নান্দাইলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, অতঃপর…

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ক্ষেতে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

আজ বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে নান্দাইলের মেরেঙ্গা কাওয়ারগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা এমকে সুপার পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি সড়কের একটি বৈদ্যুতিক পিলারে ধাক্কা খেয়ে পাশের ক্ষেতে উল্টে পড়ে যায়।

এসময় বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রীর মধ্যে অন্তত ১০ জন আহত হন। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিজন কুমার রায়ের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি