1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

গৌরীপুরে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন ৪৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

আজ ২১ এপ্রিল মঙ্গলবার দেশব্যাপী শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। এই পরীক্ষার প্রথমদিন ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ৪৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলা মাধ্যমিক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গৌরীপুর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষার্থী মোট ৩ হাজার ১৬৭ জন। মোট পরীক্ষা কেন্দ্র ৯টি। এরমধ্যে প্রথম দিন ৯টি পরীক্ষাকেন্দ্রে মোট ৪৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এরমধ্যে গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে ৫জন, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে ৪ জন, শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে ৭ জন, গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে ৯ জন, শাহগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসা পরীক্ষাকেন্দ্রে ১১ জন, সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট পরীক্ষাকেন্দ্রে ১ জন, গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরীক্ষাকেন্দ্রে ৩ জন, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে ৩ জন ও মুক্তিযোদ্ধা মিজাজ খান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে ৬জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এদিকে পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে মঙ্গলবার গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদত হোসেন বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন গৌরীপুর উপজেলার ৯টি পরীক্ষাকেন্দ্রে মোট ৪৯ জন পরীক্ষার্থী অনুস্থিত ছিল। তবে এই মুহূর্তে পরীক্ষার্থী অনুপস্থিত থাকার সঠিক কারণ শনাক্ত করা যায় নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি