1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

গৌরীপুরে হাটে হাটে সরকারি ক্রয়কেন্দ্র খুলে ধান ক্রয়ের দাবি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে ধান বিক্রির হাটে ধলতা প্রথা বন্ধ, ধানের ন্যায্য মূল্য নির্ধারণ ও সরকারি ভাবে হাটে ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছ ধান ক্রয় এই তিন দফা দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

রোববার দুপুরে গৌরীপুর উপজেলা ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই স্মারকলিপি দেয়া হয়।

গৌরীপুর উপজেলা ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের সংগঠক আরিফুল বলেন, প্রতি বছর ধান কাটার মৌসুম এলেই কৃষকরা আনন্দিত হয়। কিন্ত সিন্ডিকেটের কারণে কৃষক ন্যায্য দাম পায় না। ধলতা প্রথার নামে প্রতি মণে দুই থেকে তিন কেজি ধান কৃষকের কাছ থেকে বেশি নেয়া হয়। আমরা এই প্রথা বন্ধ ও সরকারি ভাবে ক্রয়কেন্দ্র খোলে সরাসারি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবি জানাচ্ছি।

আরেক সংগঠক সাইদুর রহমান খান লিংকন, প্রতি বছর সরকারি ভাবে ধান চাল সংগ্রহের সময় সরকার চাল বেশি কিনে, ধান কম কিনে। এতে কৃষক লাভবান হয় না। লাভবান হয় চালকল মালিকরা। সিন্ডিকেট ও অনিয়মের কারণে কৃষক সরাসরি গুদামে ধান সরবরাহ করতে পারে না। তাই আমরা ধলতা প্রথা বন্ধ, ধানের ন্যায্য মূল্য নির্ধারণ ও সরকারি ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছ ধান ক্রয়ের দাবি জানিয়েছি কৃষকের মুখে হাসি ফুটানোর জন্য।

স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন মো. খাইরুল ইসলাম, মো. ইব্রাহিম শেখ, ইমরান সরকার, মিলন সরকার, শহীদ মিয়া, সোহরাব মিয়া, প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা, স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি