1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত-হাসিবসহ বৈছাআ’র শীর্ষ নেতারা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সভাপতি রিফাত রশিদ ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে যোগ দিচ্ছেন। গতকাল শনিবার (১৮ এপ্রিল) রাতে দুই পক্ষের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আজ রবিবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন দলে রিফাত রশিদকে ‘জাতীয় যুবশক্তি’র মুখ্য সংগঠকের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে।

এ ছাড়া মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম যোগ দিচ্ছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায়। কেন্দ্রীয় কমিটিতে স্থান পাচ্ছেন দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই নয়, জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম সক্রিয় সংগঠন ‘আপ বাংলাদেশ’-এর একদল নেতাও এনসিপিতে যোগ দিচ্ছেন। এর মধ্যে রয়েছেন সংগঠনের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত এবং মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ বেশ কয়েকজন প্রভাবশালী সংগঠক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বড় অংশ সরাসরি মূল ধারার রাজনীতিতে যুক্ত হওয়ার এই সিদ্ধান্তকে ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী নতুন রাজনৈতিক মেরুকরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি